ঈদের আনন্দ ছড়িয়ে দিতে একসাথে গ্রামীণফোন এমপ্লয়ীরা ও বিদ্যানন্দ ফাউন্ডেশন
সময়ের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন এমপ্লয়ীরা ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। গ্রামীণফোন এমপ্লয়ীরা, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় আসন্ন ঈদুল আজহায় ৩১ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষকে ঈদের বিশেষ খাবার প্রদান করবে।
উদ্যোগের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, রংপুর, কক্সবাজার ও খাগড়াছড়ির ৩১ হাজারের বেশি মানুষের মাঝে ঈদের বিশেষ খাবার সরবরাহ করা হবে। খাবার সরবরাহের এ পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ বিশেষ খাবার সরবরাহ প্রক্রিয়া শুরু হবে ঈদের দিন থেকে এবং যা চলতে পারে ৩ আগস্ট পর্যন্ত।
এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এ জনগোষ্ঠীর মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গ্রামীণফোনের কর্মীরা বিদ্যানন্দ ফাউন্ডেশানের সহায়তায় উৎসব ভাতা একটি অংশ দিয়েছে। ঈদের খুশি ছড়িয়ে দিতে তারা বিদ্যানন্দকে ৪৬ লাখ ২০ হাজার ৮৫৬ টাকা প্রদান করেছে। এই অর্থ ব্যায়ে দুটি প্রতিষ্ঠান গত ২৮ জুলাই একটি চুক্তি স্বাক্ষর করে।
ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হুসাইন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান কিশোর দাস। এছাড়া গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ফজলুল হক, হেড অব কমিউনিক্যাশন খায়রুল বাশার এবং লিড স্পেশালিষ্ট সাসটেইন এ্যাবিলিট হাফিজুর রহমান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।